Blogroll

About

Advertise Here

Thursday, February 4, 2016

ইউরোপেও হানা দিয়েছে জিকা ভাইরাস



স্পেন নিশ্চিত করেছে, দেশটির এক গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কয়েকদিন আগেই ঐ নারী কলম্বিয়া থেকে ফিরেছেন।
ধারণা করা হচ্ছে তিনি সেখানেই আক্রান্ত হয়েছিলেন।
এই প্রথম ইউরোপে জিকা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হলো।
জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত কয়েক মাসে শুধু লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।



                                                জিকা ভাইরাসে আক্রান্ত দুই শিশু

রোগটি এতটাই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে, গবেষকরা বলছেন, ব্যবহারের উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছর সময় লেগে যেতে পারে।
সূত্র : বিবিসি
collected by: http://www.dailynayadiganta.com/detail/news/91309

Wednesday, January 27, 2016

শেষ ‘লুমিয়া’ ফোন



নকিয়া থেকে আসা লুমিয়া নামটিকেও বিদায় দিচ্ছে মাইক্রোসফট। ‘লুমিয়া ৬৫০’ মডেলটির পর বাজারে আর কোনো লুমিয়া ব্র্যান্ডের ফোন আনবে না মাইক্রোসফট। তাই এটিই হতে যাচ্ছে শেষ লুমিয়া ফোন। লুমিয়া ৬৫০  
এরপর থেকে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডের সারফেস ফোন বাজারে আনতে পারে।
মাইক্রোসফটের কাছ থেকে লুমিয়া ৬৫০ নিয়ে এখনো ​আনুষ্ঠানিক​ কোনো ঘোষণা না এলেও যুক্তরাজ্যে বিভিন্ন থার্ড পার্টি খুচরা ফোন বিক্রেতারা এ ফোনটির তথ্য প্রকাশ করা শুরু করেছে। মোবাইল ফান ইউকে নামের একটি ওয়েবসাইটে কালো রঙের একটি লুমিয়া ৬৫০ মডেলের ফোনের দাম লেখা হয়েছে ১৯৯ পাউন্ড। ফোনটি সম্পর্কে বলা হয়েছে, ফোরজি সুবিধার ফোনটির ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের। এক জিবি র‍্যাম ও ১ দশমিক ১ গিগাহার্টজ প্রসেসরের ফোনটির বিল্ট ইন স্টোরেজ ৮ জিবি। ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। দুই হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোনটির ওজন ১৫০ গ্রাম। ফোনটিতে মাইক্রোসফটের তৈরি অ্যাপসহ বেশ কিছু বাড়তি সুবিধা থাক​বে। ফেব্রুয়ারি মাসে লুমিয়া সিরিজে সর্বশেষ এ ফোনটি আনতে পারে মাইক্রোসফট।
created by: http://www.prothom-alo.com/technology 

Friday, January 22, 2016

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত



যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম ফিরোজ চৌধুরী (২১)। তিনি খুলনা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা চাচাতো ভাই নূর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার দূর্গাবরকাঠি গ্রামে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ফিরোজ ও নূর আলম মোটরসাইকেলে করে যশোর শহর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলেন। চূড়ামনকাঠি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। আর নূর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎ​সা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া প্রথম আলোকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।